ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ফুলবাড়ীয়ায় সাংবাদিক মুঞ্জুরুল হকের পিতার ইন্তেকাল

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের মির্জা বাড়িতে সাংবাদিক মির্জা মুঞ্জুরুল হকের পিতা
মির্জা সিদ্দিক আহমেদ মাস্টার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম মির্জা সিদ্দিক আহমেদ মাস্টারের মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমের জানাজা নামাজ সোমবার বাদ মাগরিব নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যুকালে ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীয়ায় সাংবাদিক মুঞ্জুরুল হকের পিতার ইন্তেকাল

আপডেট সময় :