ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

ফ্যাসিস্ট যেনো না তৈরী হয় তাই হ্যাঁ ভোট দেবো

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির গণভোটের পক্ষে হ্যা ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন। আমরা সংস্কার চাই,পরিবর্তন চাই, আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হওয়া, ফ্যাসিস্ট তৈরি না হোক সে কারণে আমরা হ্যা ভোট দেবো।
গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী আসন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গোলীনবাবুর হাটে নির্বাচনী পথসভায় তিনি এমন মন্তব্য করেন।
গণভোট প্রসঙ্গে তিনি আরো বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই। কে সংস্কার চায়, আর কে চায় না। আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। যারা চায় দেশটা নতুনভাবে উন্নয়নের পথে চলবে তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন।
তারেক রহমান সম্পর্কে মির্জা আলমগীর বলেন, তারেক রহমান ঠাকুরগাঁও এর জনসভায় এসে প্রতিপক্ষের কোন সমালোচনা করেনি। তিনি নিজে কি করবেন তা শুধু জনগণকে জানিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।”
তিনি বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমরা নির্বাচিত হলে প্রথম দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে। ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।
হিন্দু মুসলমান বেধেছি জোট ধানের শীষে দিব ভোট এ স্লোগান দিয়ে তিনি বলেন, আপনারা সংখ্যালঘু না, আপনারা এই দেশেরই নাগরিক। তাই মনে সাহস সঞ্চয় করুন, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি।
নির্বাচনী এ পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

ফ্যাসিস্ট যেনো না তৈরী হয় তাই হ্যাঁ ভোট দেবো

আপডেট সময় :