ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বকশীগঞ্জে বিষপানে কিশোরীর আত্মহত্যা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোন্দেরচর গ্রামে গতকাল সোমবার ইঁদুর মারার বিষপানে মুসলিমা (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।নিহত মুসলিমা ওই এলাকার মোফাজ্জলের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান- সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করে মুসলিমা। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে ওই কিশোরী বিষপান করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান-‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। কিশোরীর আত্মহত্যার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে ‘।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বকশীগঞ্জে বিষপানে কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় :