বড়লেখায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩
- আপডেট সময় : ১৫৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী এবং তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (০৬ মার্চ) বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার বারইগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন: ১. শামছুল ইসলাম (৩৮), পিতা- মৃত মুক্তার আলী। সাং- সুপাটেক, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট। বর্তমান ঠিকানা: গ্রাম- বারইগ্রাম, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
২. আবু বক্কর সিদ্দিক (২৫), পিতা- মৃত মহিবুর রহমান। সাং- হাটবন্দ, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
৩. রিমন আহমদ (১৯), পিতা- আব্দুর রহমান। সাং- বারইগ্রাম, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বড়লেখা থানায় একটি মামলা (মামলা নং-০৪, তারিখ-০৬/০৩/২০২৬ইং) রুজু করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার:
একই সাথে পুলিশের পৃথক অভিযানে জিআর-১৪৪/১৯ (বড়) মামলায় ০৩ (তিন) বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আজির উদ্দিন (৫৫), পিতা- মছব্বির আলী, সাং- তেলিমেলি, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে অদ্য ০৬/০৩/২০২৬ইং তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।














