ঢাকা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

বরগুনার তালতলীর কুখ্যাত আসামি আল আমিন গ্রেফতার

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী সদর এলাকা থেকে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের হাতে বরগুনার তালতলী থানার কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ আল আমিন (৩৮) গ্রেফতার হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি বিশেষ দল সদর থানার সবুজবাগ পঞ্চম লেন এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ হৃদয় এর চায়ের দোকানের সামনে থেকে চুরি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ আল আমিনকে আটক করা হয়। তিনি বরগুনার তালতলী উপজেলার ১নং ওয়ার্ড, ৫নং বড়বগী ইউনিয়নের তালতলী বন্দরের মৃত আঃ বারেকের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭ আগস্ট সকাল ১১টা থেকে ২৮ আগস্ট ভোর ৬টার মধ্যে বাজারের নৈশ প্রহরীর সহযোগিতায় আল আমিনসহ আসামিরা মোঃ মোশারফ হোসেন হাওলাদারের মালিকানাধীন জুতা ও গার্মেন্টস দোকান ভেঙে নগদ ৭৫ হাজার টাকা ও প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২৯ আগস্ট বরগুনার তালতলী থানায় একটি মামলা (নং-২৭, ধারা ৪৫৭/৩৮০) দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৈশ প্রহরী বায়োজিদ জানায়, সে এবং আরেক প্রহরী পনুর সহযোগিতায় আল আমিনসহ আসামিরা ২৮ আগস্ট রাত ৩টার দিকে দোকানের সাটারের হুক ভেঙে চুরি সংঘটিত করে।
র‌্যাব জানায়, আল আমিনের বিরুদ্ধে এ মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরগুনার তালতলীর কুখ্যাত আসামি আল আমিন গ্রেফতার

আপডেট সময় :