ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

বাংলাদেশে আরও ৪৬ মিয়ানমার সীমান্তরক্ষী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর আরও ৪৬ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আশারতলী-জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্তপথে বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নেয়।

স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকাল-সন্ধ্যা পর্যন্ত ১৮ বিজিপি সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেয় এবং রাতের বেলা আরও ৪৬ জন এসে আশ্রয় নিয়েছে। এসব সশস্ত্র সদস্যদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কয়েক দিন বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার প্রান্তে গোলাগুলি কিছু থেমে ছিলো। কিন্ত গত কয়েক দিন ফের ওপারে ব্যাপক গোলাগুলি চলছে।

মিয়ানমারের অভ্যন্তরে ক্ষমতা দখলকে কেন্দ্র করে সরকারি জান্তা বাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার রাতেও ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। সংঘাতে আরাকান বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানাচ্ছেন, এখনও পর্যন্ত কয়েক দফায় মিয়ানমারের মোট ২৬০ জন বিজিপি সদস্যকে নাইক্ষ্যংছড়ির বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী একটি স্কুলে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে আরও ৪৬ মিয়ানমার সীমান্তরক্ষী

আপডেট সময় :