ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

বান্দরবানে নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের সম্মাননা প্রদান

বাসুদেব বিশ্বাস,বান্দরবান
  • আপডেট সময় : ১৯৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক মামলা, হামলা, জেল-জুলুম ও নানামুখী নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি সম্মান জানাতে বান্দরবান-৩০০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষ থেকে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৭নভেম্বর) বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হলে সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে জেলার সকল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নির্যাতিত ও হয়রানির শিকার শতাধিক মামলার ৭৫০ নেতাকর্মীকে ক্রেষ্ট ও স্মারক উপহার দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে গণতন্ত্রকে স্তব্দ করে রাখা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে অব্যাহত হয়রানি, গুম-খেলা, মিথ্যা মামলা ও দমন-পীড়ন। সেই কঠিন সময়ে যারা দলকে আঁকড়ে ধরে রাজপথে থেকেছেন, তাদের ত্যাগ-সাহস ও অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে ভোট দেবে। ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরী কঠিন সময়ে আমাদের পাশে থেকে সাহস যোগিয়েছেন। তিনি নির্বাচিত হলে বান্দরবানের উন্নয়ন, শান্তি ও অধিকার রক্ষায় অতীতের অন্যান্যেদের চেয়েও বেশি কাজ করবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের সম্মাননা প্রদান

আপডেট সময় :