ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে রোহিঙ্গা নাগরিক আটক ২১

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান সেনা জোনের চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ২১জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী।
গতকাল মঙ্গলবার বিকালে বান্দরবান সদরের রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ২১জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর প্রাথমিক তথ্যমতে জানা যায়, আটককৃত ব্যক্তিরা কক্সবাজার এলাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করছিল। চেকপোস্টে তাদের চলাচল সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত সেনা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামিয়ে তল্লাশি চালায় এবং পরবর্তীতে তাদের আটক করা হয়। বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে। তাদের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে অধিকতর তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের তথ্যমতে জানা যায়, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ পূর্বক আটককৃতদের বিভিন্ন তথ্য সংগ্রহ ও যাছাই বাছাই শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে রোহিঙ্গা নাগরিক আটক ২১

আপডেট সময় :