ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ইঙ্গিতময়

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি আয়োজিত ইফতারে বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্যসহ সমমনাবিরোধী দলগুলোর নেতারা অংশগ্রহণ করেন। এসময় আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সরকারবিরোধী আন্দোলনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি।

সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা কঠিন সময় অতিক্রম করছি। ভয়াবহ ফ্যাসিবাদী শক্তি গোটা জাতির ওপর, আমাদের সব আশা-আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠার তৎপরতা চালাচ্ছে। আমাদের সকল দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা গণতন্ত্র যারা চাই। ৩১ দফাকে সামনে রেখে আন্দোলন করতে হবে। এক দফা আন্দোলন যে শুরু করেছিলাম, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তার শেষ করতে হবে।

এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধে শহীদ, গণতান্ত্রিক আন্দোলনের জন্য প্রাণ বিসর্জনকারী নেতাকর্মীদের স্মরণ করেন মির্জা ফখরুল।

ইফতারে অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ জানুয়ারির আগে পরে বা এখন পর্যন্ত পরিস্থিতির বস্তুগত কোনও পরিবর্তন হয়নি। রাজনৈতিকভাবে মানুষ সংঘবদ্ধ। এই লড়াইয়ে জিততে হবে, মানুষের মধ্যে এই বোধ বেশি। আরও বেশি ঐক্য করে, আরও বেশি আন্দোলনে যাবো। এই হোক আজকের শপথ।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, গোটা জাতি জুলুমের শিকার। আমরা যেন আমাদের আন্দোলন অব্যাহত রাখতে পারি, এই সংগ্রামে ভেদাভেদ বা বিরোধ নয়, মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ লড়াই করি আসুন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আমাদের আন্দোলনের একটি পর্যায় অতিক্রম করেছি। আমরা একনায়কতন্ত্রের সরকারকে বিদায় দেবো। আমরা ঐক্যে বিশ্বাস করি। জাতিকে আমরা ঐক্য করে, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ইঙ্গিতময়

আপডেট সময় :