ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্টগার্ডের চিকিৎসা সেবা

মনির হোসেন
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, জনৈক এক ব্যক্তি তার অসুস্থ শিশু (২ বছর) কে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এম ভি সম্পদ লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লঞ্চটি দুপুর ১২টায় চাঁদপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তৎক্ষণাৎ শিশুর পিতা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি অবগত করেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম হাই স্পিড বোট যোগে দ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোট যোগে সদরঘাটে আনা হয় এবং সিভিল যানবাহন যোগে মা ও শিশু হাসপাতাল, শ্যামলীতে পৌঁছে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্টগার্ডের চিকিৎসা সেবা

আপডেট সময় :