বিনামূল্যে চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে গত শনিবার একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বগীর পাড়া, পোস্ট মাস্টার বাড়ি, তারাকান্দা, ময়মনসিংহে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব নাজমা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাতা সদস্য জনাব ডাঃ অ্যাডভোকেট মোঃ রকিব আহমেদ জাহের উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেবা ৯২ ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব আসাদুজ্জামান পাটোয়ারী।চিকিৎসা সেবা প্রদান করেন ফিউচার লাইফ চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের।
অভিজ্ঞ চিকিৎসক দল। এ দলে ছিলেন ডাঃ মোঃ শাহারিয়া রাজন রাজু (এমবিবিএস, ঢাকা), ডাঃ উম্মে ফারহানা মিম (এমবিবিএস, ডিইউ) এবং অধ্যক্ষ ডাঃ আজহারুল করিম আকিব (এমবিবিএস, ঢাকা)সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।এ সময় আগত চক্ষু রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ বিতরণ করা হয়।আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কাছে সহজে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিনামূল্যের এ চিকিৎসা সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

















