বিশ্বম্ভরপুরে গণঅধিকার পরিষদের ভাঙন
- আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
বিশ্বম্ভরপুর উপজেলায় গণঅধিকার পরিষদের একাধিক নেতাকর্মী দলীয় অবস্থান পরিবর্তন করে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)–তে যোগদান করেছেন। গত বুধবার বিকেলে বাঘবেড় বাজারে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই যোগদানকে গণঅধিকার পরিষদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এতে বিশ্বম্ভরপুরে এনসিপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বাঘবেড় বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় এনসিপির উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন ও জনঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি আপসহীন রাজনীতি করে যাচ্ছে। সেই রাজনীতির প্রতি আস্থা রেখেই বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছেন।
নবাগত নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন,
“গণমানুষের অধিকার আদায়ে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি। বর্তমান বাস্তবতায় এনসিপির আদর্শ ও কর্মসূচির সঙ্গে একাত্ম হয়েই আমরা নতুনভাবে পথচলা শুরু করলাম।”
এনসিপির স্থানীয় নেতারা বলেন,
“বাঘবেড় বাজারে বুধবারের এই যোগদান কর্মসূচি প্রমাণ করে, বিশ্বম্ভরপুরে এনসিপির প্রতি মানুষের আস্থা বাড়ছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়ানো হবে।”
অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।








