ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে

Oplus_131074

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার জন্য গেলে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পায়। তারা থানা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাতের কোন এক সময় হরিনাপোতা মাঠের ধানক্ষেতে ফেলে রেখে যায়। মরদেহেরে গলায় কয়েকটি চিহ্ন রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় :