ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির সুবেদার মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বেনাপোল পোর্টের সীমান্ত এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে ফজলে করিম (ওরফে বুড়ো) এর বাড়ির পরিত্যক্ত গেইটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ‘ভিএল’ খোদাই করা দুই রাউন্ড গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মূল্য ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবি আরও জানায়,উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় :