ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তন্ময় মিস্ত্রি নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তন্ময় মিস্ত্রি ভাণ্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় বেতাগী সিংহখালী কেশর লাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সকালে গণিত বিষয়ে প্রাইভেট পড়ার বিষয়ে এক শিক্ষকের সঙ্গে কথা বলতে বাড়ি থেকে বের হয় সে। পথে তন্ময় মিস্ত্রির বাড়ির কাছে পৌঁছালে কথা বলার ছলে মেয়েটির পথরোধ করে আসামি। একপর্যায়ে তার মুখ চেপে ধরে পাশের এক রান্নাঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে তন্ময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডিশনাল পাবলিক প্রসিউকিটর (এপিপি) অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শওকত হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় :