ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

ভান্ডারিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষ্যে আজ ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর উদ্দ্যোগে ও তেলিখালী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এক আলোচনা সভা ও র‌্যালী আয়োজন করা হয়। প্রতি বছর ১২ জুন দিবসটি পালন করা হলেও এই বছর দিনটিতে সরকারি ছুটি থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিদ্ধান্তে দিনটি আজ উদযাপিত হচ্ছে। দিবস’টির এবারের প্রতিপাদ্য-‘‘ স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি-এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জালি।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-বাহা উদ্দিন বাদল, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার-লিন্ডা দফো, শিশুশ্রমে যুক্ত ৩৮ জন শিশু, অভিভাবক, মালিক পক্ষ, শিক্ষক, পুলিশ কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ শিশুশ্রমের কুফল এবং শিশুদের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা আহ্বান জানান শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। এছাড়া শিশু শ্রমিকদের পুণ:র্বাসন এবং তাদের পরিবারকে সহায়তা প্রদানের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জাননো হয়। এর পাশাপাশি সকলে আগামী জুলাই মাসের মধ্যে তেলিখালী ইউনিয়নকে ‘শিশুশ্রম মুক্ত’ ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভান্ডারিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত

আপডেট সময় :