ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

ভারতের সাহায্যে বাংলাদেশে নতুন নির্বাচন চেয়েছেন ড. ইউনূস!

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৯৫০ বার পড়া হয়েছে

ড. ইউনূস

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সাহায্যে বাংলাদেশে নতুন নির্বাচন চান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মহলের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর সাহায্যও চেয়েছেন তিনি। সম্প্রতি ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ভারতের সাহায্যে বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই এবং এই সংকটময় পরিস্থিতিতে ভারতসহ সার্কভুক্ত দেশগুলোকে বাংলাদেশের দিকে নজর দিতে হবে। এখানেই তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের বর্ষীয়ান সাংবাদিক, বিশ্লেষক মহল।

তারা জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা কেবল তাদের দেশের মানুষকে নিয়েই সমাধান করতে হবে। আর এই সমাধানে বিদেশি রাষ্ট্রের ভূমিকা চাওয়া মানেই নিজের দেশকে অসম্মান করা।

তাদের মতে, ভারতের কোনো সুশীল সমাজ, কোনো নাগরিক এমনকি বিরোধীদলের নেতাও বিদেশে গিয়ে নিজ দেশের বিষয়ে নেতিবাচক প্রচার করেন না।

দেশটির জাতীয় প্রেসক্লাবের সভাপতির মতের সঙ্গে সহমত পোষণ করেছেন আনন্দবাজার পত্রিকার সাবেক বর্ষীয়ান সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুখরঞ্জন দাশগুপ্তও। তিনি বলেন, একটি মহল নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে এবং তারাই বহির্বিশ্বে নিজেদের দেশকে নিয়ে আজেবাজে বলে বেড়াচ্ছেন।

নোবেলজয়ী ড. ইউনূসের বয়স হয়েছে উল্লেখ করে তাকে দেশ গড়ার জন্য ইতিবাচক ভূমিকা নেয়ারও আহ্বান জানান সুখরঞ্জন দাশগুপ্ত।

সম্প্রতি প্যারিসে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দু’র সঙ্গে একান্ত আলোচনা করেন ড. মুহাম্মদ ইউনূস। তুলে ধরেন ভারতের সহযোগিতায় বাংলাদেশে নতুন করে নির্বাচন করার অভিপ্রায়।

এখানেই শেষ নয়, বাংলাদেশে নূন্যতম গণতান্ত্রিক চর্চা নেই বলেও সাক্ষাৎকারে দাবি করেন তিনি। ড. ইউনূসের সাক্ষাৎকারটি এমন সময় দেয়া, যখন বাংলাদেশে একটি সংকটময় পরিস্থিতি চলছে। ঠিক সেই সময়ে এমন মন্তব্যকে রাজনৈতিক দূরভিসন্ধি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের সাহায্যে বাংলাদেশে নতুন নির্বাচন চেয়েছেন ড. ইউনূস!

আপডেট সময় :