ভূঞাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
ভূঞাপুরের ঐতিহ্যবাহী সংগঠন বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধার দৌঁড়ে এগিয়ে চলা শিক্ষার্থীদের সম্মানে গত ২৩ এপ্রিল উপজেলা অডিটোরিয়ামে আলোচনা ও সংবর্ধনার আয়োজন করে। পীরমাতা তাহমিনা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ দক্ষ, অভিজ্ঞ ও চৌকস পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার বাবু, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচী ভূঞাপুর শাখা সংসদের সভাপতি হাসান সারোয়ার লাভলু, বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক ও শিশু সংগঠক আশরাফ আলী তালুকদার প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহীম ভূইয়া ও ভূঞাপুর প্রেসক্লাব সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ইবানী শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান ফাতেমা, রাউৎবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমুল ইসলাম রিপন, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা মিঞা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজাহান দারুস সুন্নাহ এতিমখানার প্রধান শিক্ষক মওলানা জাহিদুল ইসলাম, সংবর্ধিত শিক্ষার্থীদের ভিআইপি ব্যাচ ও মুকুট পড়িয়ে দেন লোকেরপাড়া ও.এস ফাজিল মাদ্রাসার শিক্ষিকা রোমেনা বেগম এবং সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান। শেষ পর্বে একক সঙ্গীতানুষ্ঠানে ভূঞাপুরের সাংস্কৃতিক অঙ্গনে ঝড় তোলা ভূঞাপুরের রুনা লায়লাখ্যাত বিরল প্রতিভাধর শিশু শিল্পী খোদেজা আক্তার ঝুমা এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম রফিক।


















