ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা বিতরণ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ফরিদপুরের মধুখালীতে মাননীয় প্রধানমন্ত্রীর ‘পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ’ মহাপরিকল্পনার আওতায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার মধুখালী পৌরসভার উদ্যোগে স্থানীয় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা প্রশাসক রওশনা জাহান। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
​প্রধান অতিথির বক্তব্যে রওশনা জাহান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগকে সফল করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্তত একটি করে গাছ লাগানোর ও সেটির পরিচর্যা করার আহ্বান জানান।
​অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন এবং প্রতিটি শিক্ষার্থীকে পরিবেশের দূত হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম বীথি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
​এছাড়াও পিএনও মো. রকিবুল হাসান, হিসাবরক্ষক রাজিব হাসান, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, উদ্বোধনী আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক বিভিন্ন প্রজাতির প্রায় চার শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পৌরসভার পক্ষ থেকে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে এই চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা বিতরণ

আপডেট সময় :