ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

মহেশখালীতে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলিসহ জিয়া বাহিনীর ৯ সদস্য আটক

মনির হোসেন
  • আপডেট সময় : ১৬২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত জিয়া বাহিনীর ৯ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমাছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ জনগণকে জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করেছে। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে উক্ত সন্ত্রাসীদল বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্ট গার্ড এর শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ অক্টোবর ২০২৫ তারিখ শনিবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড ও নৌবাহিনী সমন্বয়ে মহেশখালীর কালারমারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেক পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ডস তাজা গোলা, ১৫ রাউন্ডস তাজা কার্তুজ, ২টি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭) ও আতিকুর রহমান (৩২)-কালারমারছড়ার, রিজওয়ান (২৪) এবং নাদিম উদ্দিন (৩৫)-হুয়ানক ইউনিয়ন মহেশখালীর থানার বাসিন্দা।
জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহেশখালীতে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলিসহ জিয়া বাহিনীর ৯ সদস্য আটক

আপডেট সময় :