ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে সীমান্ত দাস নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সীমান্ত ওই গ্রামের মধু দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু সীমান্ত বল নিয়ে বাড়ির পাশে খেলা করছিলো। খেলতে গিয়ে বল পাশের ডোবার মধ্যে পড়ে গেলে শিশুটি বল আনতে গিয়ে ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে খোজাখুজির এক পর্যায়ে ডোবায় শিশুটিতে ভাসতে দেখে উদ্ধার করে। সেখান থেকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
মহেশপুর থানার মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, পানিতে ডুবে শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় :