সংবাদ শিরোনাম ::
মহেশপুরে মাদারাসা ছাত্র নিখোঁজ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
মহেশপুরে হুসাইন (১১) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। গত শনিবার দুপুরে পৌরশহরের জামিয়া ইসলামীয়া আজিজুল উলুম মাদরাসা থেকে নিখোঁজ হয় সে। নিখোঁজ হুসাইন জলিলপুর গ্রামের টুটুল হোসেন ছেলে। এ ঘটনায় নিখোঁজের পিতা মহেশপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে, মাদরাসায় থাকাকালিন হেফজ বিভাগের ছাত্র হুসাইনকে দুপুরের পর থেকে পাওয়া না গেলে শিক্ষকরা তার পরিবারের লোকজনকে খবর দেন। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। যোগাযোগ টুটুল হোসেন (০১৯১৫-১৮৭৭০০)।














