ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২ মে) সকাল ১০টার দিকে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোঃ মাসুদুল আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সদর উপজেলা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, পৌর জামায়াতের আমীর মাওলানা আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার আলী, মহম্মদপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নূর আহমেদ, জেলা শুরা সদস্য বি এম এরশাদুল্লাহ অহিদ, বিডিপি জেলা সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খানসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় :