মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে মাগুরা জেলার দুইটি সংসদীয় আসন-মাগুরা-১ ও মাগুরা-২-এ নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। মোট ৭টি রাজনৈতিক দলের ১১ জন প্রার্থী মাঠে থাকায় দুই আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে।
মাগুরা জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪১ হাজার ৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৩ হাজার ৬৭৫ জন, নারী ভোটার ৪ লাখ ১৮ হাজার ২০১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। এবারের নির্বাচনে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৫৯ হাজার ৪৯০ জন, যা ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাগুরা-১ (সদর–শ্রীপুর) জাতীয় সংসদের ৯১ নম্বর আসন মাগুরা–১ এ মোট ভোটার ৪ লাখ ২৫ হাজার ২৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ১২৯ জন, নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ১১৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এই আসনে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৩০ হাজার ২৯১ জন।
এ আসনে রয়েছে ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। মোট স্থায়ী ভোটকেন্দ্র ১৫৬টি এবং ভোটকক্ষ ৮৫৮টি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। মাগুরা–১ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হলেন বিএনপি (ধানের শীষ): মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা): আব্দুল মতিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা): মাওলানা মো. নাজিরুল ইসলাম বাসদ (মই): সম্পা বসু,গণঅধিকার পরিষদ (ট্রাক): মো. খলিলুর রহমান,জাতীয় পার্টি (লাঙ্গল): মো. জাকির হোসেন মোল্লা,বাংলাদেশ কংগ্রেস (ডাব): কাজী রেজাউল হোসেন
স্থানীয়দের মতে, এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যেই মূল লড়াই সীমাবদ্ধ থাকতে পারে। তবে নতুন ভোটারদের ভূমিকা এবং গ্রাম-নগরের ভোটের ভিন্ন সমীকরণ শেষ মুহূর্তে ফলাফলে চমক আনতে পারে। মাগুরা–২ (মহম্মদপুর–শালিখা)
জাতীয় সংসদের ৯২ নম্বর আসন মাগুরা–২ এ মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৫৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এই আসনে নতুন ভোটার সংখ্যা ২৯ হাজার ১৯৯ জন।
এখানে রয়েছে ১৯টি ইউনিয়ন। মোট স্থায়ী ভোটকেন্দ্র ১৪৫টি এবং ভোটকক্ষ ৭৯৭টি। উল্লেখযোগ্য বিষয় হলো—মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর, বেরইল পলিতা, গোপালগ্রাম ও কুচিয়ামোড়া ইউনিয়ন এবার মাগুরা–২ আসনের সঙ্গে যুক্ত হয়েছে, যা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
মাগুরা–২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী বিএনপি: এডভোকেট নিতাই রায় চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী: অধ্যাপক এম বি বাকের,ইসলামী আন্দোলন বাংলাদেশ: মুফতি মোস্তফা কামাল,জাতীয় পার্টি: মশিউর রহমান,প্রত্যাশা ভোটারদের,নির্বাচন ঘিরে দুই আসনেই প্রার্থীদের প্রচারণা জোরদার হয়েছে। ভোটারদের প্রত্যাশা,একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে তারা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সব মিলিয়ে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরাবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং কারা শেষ হাসি হাসেনএখন সেটিই দেখার অপেক্ষা।
















