মাটি ও বালুর ব্যবসার নামে অস্ত্রসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
পাবনা ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩ টি শর্টগানের কার্তুস গুলি ও ৬৪ পিস ইয়াবাসহ আব্দুর রব (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গতকাল রোববার উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আব্দুর রব মাটি ও বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩ টি শর্টগানের কার্তুস গুলি ও ৬৪ পিস ইয়াবা উদ্ধার করে, এ সময় আব্দুর রবকে আটক করা হয়। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রবের বসতঘরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩ টি শর্টগানের কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আব্দুর রবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান।










