ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের মিরসরাইয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার উপজেলার বারইয়ারহাট–রামগড় সড়কের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরযাত্রী বহনকারী হায়েস গাড়িটি শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নামিয়ে দেন এবং এ সময় দরজা খুলে লাফ দিয়ে নেমে যান। গাড়িটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হলে তাদের স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের ওপর উঠে গেলে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, “আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি হায়েস একসঙ্গে আসছিল। হঠাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দেয় এবং চালক লাফ দিয়ে নেমে যায়। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে।”
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব জানান, “দুর্ঘটনার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় :