ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

মুক্তাগাছায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রিপন সারওয়ার, মুক্তাগাছা (ময়মনসিংহ)
  • আপডেট সময় : ২২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু যৌন পাচার প্রতিরোধে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন রূপান্তর প্রকল্পের জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট অফিসার কামরুজ্জামান রানা। শিশু যৌন পাচার রোধে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কৌশল, ঝুঁকিপূর্ণ পরিবারের চিহ্নিতকরণ এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব হাসিনা জামান, আব্বাসীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আযম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপি ম্যানেজার রোলেন্ড গমেজ, আরকে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন কুমার সরকার এবং মুক্তাগাছা থানার সাব ইন্সপেক্টর শফিউল্লাহ।
সভায় বক্তারা বলেন, শিশুরা যেন পাচারের শিকার না হয়, সে জন্য সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। পরিবার, শিক্ষক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। সভায় কিছু প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তাগাছায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় :