ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

মুন্সিগঞ্জে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে অবৈধ জাল ও ইলিশ জব্দ

মনির হোসেন 
  • আপডেট সময় : ৮৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৪ অক্টোবর)  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ অক্টোবর  সোমবার সকাল ৭ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা, সেনাবাহিনী, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও আনসারের সমন্বয়ে মুন্সীগঞ্জেরর শ্রীনগর থানাধীন বয়াতীর চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৭ কোটি ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ২০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৪০ পিচ চায়না দুয়ারি জালসহ ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে অবৈধ জাল ও ইলিশ জব্দ

আপডেট সময় :