ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

যৌতুকের দাবিতে শিক্ষার্থীকে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ (২০)-কে হত্যার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে নিহতের পরিবার জানায়, ঘটনার দুই মাস ১৭ দিন পেরিয়ে গেলেও মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এখনো ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাননি তারা। পাশাপাশি অভিযুক্তরা পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহতের মা মনোয়ারা বেগম পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নাসির হোসেন মোমিন, নাদিম, শিমুল, রাতিন, বাবু মিয়া ও বেবি বেগমকে আসামি করা হয়েছে।

পরিবারের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য সুরাইয়া ও তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করছিলেন। ২০২৬ সালের ২৭ এপ্রিল রাতে তাঁকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। অভিযুক্ত নাসির হোসেন মোমিন নিয়মিত তাঁকে মানসিক নির্যাতন করতেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে নিহতের স্বজনরা আরও অভিযোগ করেন, মামলা গ্রহণ ও তদন্তের সময় তারা পুলিশি হয়রানির শিকার হয়েছেন। তদন্তকারী কর্মকর্তা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন বলেও তাদের অভিযোগ।

তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধন থেকে মামলাটি নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যৌতুকের দাবিতে শিক্ষার্থীকে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় :