ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

রাজউকের প্লট নিয়ে প্রতারণা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৫০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজউক এর পূর্বাচল প্রকল্পে ৪ টি তিন কাঠার প্লট ভূয়া মালিক দ্বারা ভুমি দস্যু মাফিয়া মোঃ রিপন মিয়া (জঙ্গলবাড়ীর রিপন), রাজিব হোসেন (রাজু) (বড়কাউ এর রাজু), গাজীপুর জেলা প্রসাশকের এল.ও অফিসের পিয়ন মনোয়ার হোসেন মঞ্জু এই ভূমি দস্যু মাফিয়া চক্র মিলে কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে ৬/০২/২০২১ ইং তারিখে ১৩৪৭ নং বায়না দলিল, পরবর্তীতে ১০৬৩/২০২১ নং আরও একটি বায়না দলিল দ্বারা ২০১১১৫ নং কোডের বিপরীতে বরাদ্দকৃত ৩ (তিন) কাঠার প্লট যাহার প্লট আইডি ১৫- ৪০৭-০৫ প্লটটির মূল বরাদ্দ গ্রহিতা মাহমুদা বেগম বিথী কে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে মাহমুদা বেগম বিথী বানিয়ে দুইটি জাল বায়না দলিল রেজিষ্ট্রি করে।

বরাদ্দ গ্রহিতা মাহমুদা বেগম বিথি বিষয়টি জানার পর রাজউক-এ অভিযোগ করতে আসলে তাকে উক্ত মাফিয়া চক্র বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে রাজউক থেকে বিতাড়িত করে। পরবর্তীতে ০৫/০১/২০২৫ ইং তারিখে মূল বরাদ্দ গ্রহিতা মাহমুদা বেগম বিথীর ৩ (তিন) মাসের বাচ্চাকে জিম্মি করে তাকে বাধ্য করে তার প্লটের আম-মোক্তার নিয়োগের হাজিরা পত্রে স্বাক্ষর করে নেন। এভাবে আরও ৩ টি প্লট ০১/০২/২০২১ তারিখে ১১৭১ নং বায়না দলিল, ০৮/০২/২০২১ ইং তারিখে ১৩৪৫ নং বায়না দলিল এবং ০৩/১০/২০২১ ইং তারিখে ৯১৬ নং বায়না দলিল মুল বরাদ্দ গ্রহিতাদেরকে বাদ দিয়ে তাদের স্থানে অন্য মানুষকে স্বাক্ষর করিয়ে দলিল রেজিষ্ট্রি করে নেন। এভাবে বছরের পর বছর এই মাফিয়া চক্র সরল মানুষের প্লট তাদের কাছ থেকে এভাবে হাতিয়ে নিচ্ছে। এরা প্রভাবশালী বিধায় এদের বিরুদ্ধে কেউ কথা বলে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজউকের প্লট নিয়ে প্রতারণা

আপডেট সময় :