ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

রামুতে পুলিশের হাতে ডাকাত সর্দার আটক

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ২১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের কুখ্যাত ডাকাত সর্দার কলিম উল্লাহ ওরফে কইল্যা ডাকাতকে রামু থানার পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। আটকের খবরে ঈদগড়ের জনগনের মাঝে ফিরে এসেছে স্বস্তি। ডাকাত দলপতি গ্রেপ্তার হওয়ায় ডাকাত বাহিনীর অন্য সদস্যরা গ্রেপ্তার আতঙ্কে রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ঈদগড় জনপদ ডাকাত শুন্য এবং ঈদগড়ে সন্ত্রাস নির্মূলে কাজ করছে পুলিশ।
রামু থানা সূত্রে জানা যায়, রামুতে দেশিয় তৈরী অস্ত্রসহ কলিম উল্লাহ উপরে কইল্যা ডাকাতকে আটক করেছে পুলিশ। গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪ টার সময় ঈদগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পানিস্যা ঘোনা এলাকায় তার বসত ঘরে অভিযান চালিয়ে কইল্যা ডাকাতকে আটক করা হয়, এই সময় কইল্যা ডাকাতের বসতঘর থেকে একটি দেশীয় অস্ত্র (এল জি) উদ্ধার করা হয়।
কইল্যা ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, অপহরণ, মাদক, নারী নির্যাতন, মারামারিসহ ১০টির অধিক মামলা রয়েছে। রামু ওসি তদন্ত ফরিদুল আলম কইল্যা ডাকাতকে আটকের বিষয়টি নিশ্চিত করেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুতে পুলিশের হাতে ডাকাত সর্দার আটক

আপডেট সময় :