আরআরআরসি কার্যালয়ে সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণ
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আলোচনা
- আপডেট সময় : ১৫০ বার পড়া হয়েছে
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে ১২২তম সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি)-এর ৩১ জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ সেশন ৩ মে অনুষ্ঠিত হয়েছে।
দুই ঘণ্টাব্যাপী এই সেশনের প্রতিপাদ্য ছিল— ‘রোহিঙ্গা শরণার্থী সংকট এবং বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও উন্নয়নের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব’। এতে সংকটটির বহুমাত্রিক দিক নিয়ে বিশদ আলোচনা হয়। জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনীতি এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় রোহিঙ্গা সংকটের প্রভাব তুলে ধরা হয়।
সেশনে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিভিন্ন প্রশ্নের জবাবে সরকারের উদ্যোগ, চ্যালেঞ্জ ও সম্ভাব্য করণীয় তুলে ধরেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ও জ্ঞানবিনিময়মূলক কার্যক্রম নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখে এবং দীর্ঘস্থায়ী মানবিক সংকট মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।


















