ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

লোহাগড়ায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি

লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিল এবং পেশাগত টিকে থাকার দাবিতে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার ব্যবসায়ীদের অংশ গ্রহণে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুচরা সার ব্যবসায়ী হীরক মোল্যা, আব্দুল আলিম, মাসুদ রানা,জাকির হোসেন, ইউনুস হোসেন পলাশসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন,সম্প্রতি অন্তর্র্বতীকালীন সরকারের কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে,দেশব্যাপী লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং খুচরা সার বিক্রেতা হিসেবে কাউকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এ ঘোষণায় সারাদেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা মারাত্মক ভাবে হতাশ ও উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। তারা দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে পৈত্রিকসূত্রে সার ব্যবসায় নিয়োজিত,কৃষক পর্যায়ে সার পৌঁছে দিচ্ছেন,ব্যাংক ঋণ গ্রহণ করে কাজ করছেন এবং কৃষকদের কাছ থেকে ৩০-৪০ লক্ষ টাকার মতো বাকিতে সার সরবরাহ করছেন। ফলে খুচরা বিক্রেতাদের জীবিকা বন্ধ হয়ে গেলে তাদের পরিবারসহ প্রায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবে।
২৫ অক্টোবর ২০২৫তারিখের মধ্যে কেএসবিএবি-কে ট্রেড অর্গানাইজেশন (টি.ও) নিবন্ধন দিতে হবে এবং নীতিমালা প্রণয়নে বিক্রেতা প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করতে হবে। মানববন্ধন শেষে খুচরা সার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদ স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, প্রদত্ত স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে। এ সংক্রান্ত অনুলিপি প্রেরণ করা হয়েছে,কৃষি ও বাণিজ্য উপদেষ্টা,কৃষি সচিব,মহাপরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর),জেলা প্রশাসক নড়াইল, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল এবং উপজেলা কৃষি অফিসার লোহাগড়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লোহাগড়ায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি

আপডেট সময় :