হাতুড়ি পশু চিকিৎসকদের হিড়িক
লোহাগাড়ায় ভুল চিকিৎসায় গরু মৃত্যু, অভিযোগ
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা কোরবানির পশু কে সামনে রেখে হাতুড়ির চিকিৎসকরা বেপরোয়া হয়ে উঠছে। যাঁর কারণে নানাবিধ বেকায়দায় গরু খামারী, কোরবানি ঈদের জীব জন্তু বেপারি গবাদিপশুর মালিকরা। তাদের সখের জীব জন্তু কে মোটা তাজা পুষ্টিকরণ দুশ্চিন্তায় ভুগছে, তেমনি আবার ভুয়া চিকিৎসকদের চড়াহুড়িতে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্য দিকে তাদের দেওয়া ওলট পালট ওষুধ সেবনের ঝুঁকিতে পড়ছে খামারি ও গবাদিপশুর মালিকরা। এর সুবাদে হাতিয়ে নিচ্ছে লাখো টাকা অসাধু চত্রকরা। উপজেলা পশু সম্পদ অধিদপ্তর নীরবতা দায়ী করছেন সচেতন মহল।
সরেজমিনে জানা যায়, চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামেগঞ্জে গবাদি পশু জন্তু কে মোটা তাজা পুষ্টির চিকিৎসার নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাদের গড়ে উঠেছে এক অদৃশ্য শক্তি নেটওয়ার্ক। তাদের বিভিন্ন এলাকায় বাজারে মোড়ে ওষুধ ফার্মেসী আড়ালে পত্তর জন্তুর সাপ্লাইয়ের গুদামঘর। এদের রয়েছে দালাল চক্রের যোগাযোগ। বিনিময় ফার্মেসীর মালিকরা নেয় কমিশন বানিজ্য।
জানা যায়, গেল ১২ই মে উপজেলা পুটিবিলা ইউনিয়নে চার নম্বর ওয়াডে ভাতী পাড়ার এলাকায় বাসিন্দা রফিক আহমেদ স্ত্রী জয়নাব বেগম বাদি হয়ে, বাবুল আহমদ নামে এক চিকিৎসক বিরুদ্ধে লোহাগাড়া থানায় অভিযোগ করেন।
ভুক্তভোগী মহিলা জানান, ঘটনাদিন সকালে আমার কোরবানি ঈদের বিক্রির জন্য পালিত গরু জ্বর রোগেআক্রান্ত হয়েছিল। তখন পার্শ্ববর্তী ওষুধ ফার্মেসির লোকের মাধ্যমে ওই চিকিৎসক নিয়ে আসছি তখন ওনি এসে গরুকে দ্রুত একটি ইনজেকশন প্রদানকরে চলে যায়। সে যাওয়ার দশমিনিটে মধ্যে গরু টি মৃত হয়। তখন তাকে জানাই সে আসবেই বলেই আর ফোন রিসিভ করেননি। পরবর্তীতে জানা যায় তার একটি এমচর হাট বাজারে আর্শেক ফার্মেসীতে নিয়মিত পশু জন্মর চিকিৎসক করে। দোকানে তার নামে সাইনবোর্ড টাঙ্গানো আছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তি চিকিৎসক বাবুল আহমদ কে জানতে চাইলে তিনি নিজেকে ডিগ্রি ধারী এবং সরকারি চিকিৎসক বলে দাবি করে তিনি। গরুর মৃত্যু সম্পর্কে তিনি বলেন, মাঝে মধ্যে মৃত্যু তো হবেই।
তাছাড়া গরুর মৃত্যু বিষয় টি থানায় বসে ওসি সাহের গরু মালিক নিয়ে সমস্যা সমাধান করেছে। পুটিবিলা ইউনিয়ন চার নম্বর ওয়াডে রশিদ মেম্বার জানান, বাবুল চিকিৎসক আমাদের ভাতী পাড়ার এলাকার আইয়ুব এর গরু, এবং শহীদের গরু কে ভুল চিকিৎসা দেয়া কারণে গরু গুলো মৃত্যু হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ জানান, গরু মৃত্যুর বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের উপস্থিতিতে জরিমানার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।


















