ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না

স্টাফ রিপোর্ট‍ার
  • আপডেট সময় : ১৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য অবজারভার-এর সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ইয়াছিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন-এর আরাফাত মুন্না।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস হোসেন ফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মাশহুদুল হক ও সাজেদুল হক উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি হয়েছেন সমকাল-এর আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ চ্যানেল ২৪-এর মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক টাইমস অব বাংলাদেশ-এর আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক খবরের কাগজ-এর মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্ডিপেনডেন্ট টেলিভিশন-এর জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন চ্যানেল ওয়ান-এর জান্নাতুল ফেরদৌসী মানু ও আমাদের সময়-এর আসাদুর রহমান।

এর আগে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সভায় আরও বক্তব্য দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নাসির উদ্দিন আহমেদ অসীম, মোহাম্মদ শিশির মনির এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি হাসান জাবেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না

আপডেট সময় :