ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৎ বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ Logo মুন্সীগঞ্জে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন Logo প্রত্যাশীর উদ্যোগে প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে

‘শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াত’

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল এক অনন্য সর্বদলীয় মিলনমেলায় পরিণত হয়েছে। গত বুধবার বিকেল ৪টায় স্থানীয় নোমানি ময়দানস্থ মাগুরা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মাগুরা জেলা আহ্বায়ক আলি আহমেদ বলেন, শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী ইসলাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার হয়।
মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এছাড়াও বিএনপি ও ১১ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ আগামী রাষ্ট্র পরিচালনায় ঐক্যবদ্ধ থেকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এম বি বাকের বলেন, আমরা আর পেছনে ফিরে তাকাতে চাই না; সামনের দিকে এগিয়ে যেতে চাই। কোনো ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ জাতি গঠনে যা কিছু প্রয়োজন, জামায়াতে ইসলামী সে জন্য প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ এমন অন্তর্ভুক্তিমূলক আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াত’

আপডেট সময় :