শরীয়তপুরে বাংলাদেশ মুজাহিদ কমিটির তারবিয়াত অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ মুজাহিদ কমিটি শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ৯টা হইতে দুপুর ১ টা পর্যন্ত, দলীয় শৃঙ্খলা মেনে শরীয়তপুরে বাংলাদেশ মুজাহিদ কমিটির তারবিয়াত জেলা শহরের আংগারিয়া নদীর পাড় মারকাজ ময়দানে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় ইমাম কাম- অডিটর ও মোড়লগঞ্জ দরবার শরিফের পীর সাহেব মাওলানা আব্দুল মজিদ।
বাংলাদেশ মুজাহিদ কমিটির শরীয়তপুর জেলা শাখার ছদর মুফতি ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ মুজাহিদ কমিটির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু ইউছুফ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় ফরিদপুর বিভাগীয় সহকারী ইমাম কাম -অডিটর মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, কেন্দ্রীয় ফরিদপুর বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ কেরামত আলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়া সরদার, সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলামসহ শরীয়তপুর জেলা ও ৬ উপজেলা এবং সকল পৌরসভা ও ইউনিয়নের সকল দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে দোয়া ওমুনাজাতের মাধ্যমে তারবিয়াত অনুষ্ঠান শেষ হয়। পরে ধারাবাহিকভাবে সিলেবাস অনুযায়ী মাসিক ইজতেমা ও সবগুজারী কার্যক্রম ১ দিন ব্যপি অনুষ্ঠিত হয়।














