‘শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩০৮ বার পড়া হয়েছে
রাজধানীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।
সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)- এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুমিত আল রশীদসহ শরীয়তপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে শরীয়তপুর এখনও পিছিয়ে রয়েছে। তাই সবার সহযোগিতা নিয়ে আধুনিক শরীয়তপুর গড়ে তোলার অঙ্গীকার করেন তিনিএ সময় তিনি আরও বলেন, শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন।
ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম খান কাঞ্চন, শরীয়তপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মজিবুর রহমানসহ শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দপ্তর সম্পাদকসহ নেতাকর্মীরা।
















