ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ Logo নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩ Logo মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২ Logo জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী Logo ঠাকুরগাঁওয়ে অভিযানে তক্ষক, মাদক ও ৮৩ হাজার টাকা উদ্ধার Logo তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল রেখে সুপ্রিম কোর্টের রায় Logo কোস্ট গার্ডের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন Logo গলাচিপায় বজ্রপাতে গরু হারানো দুই মালিক পেলেন সহায়তা

মোংলায় পূজামন্ডপ পরিদর্শনে রিয়ার এডমিরাল জাকির হোসেন

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ১৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন বলেছেন, শান্তিপূর্ণ সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী। সরকারের নির্বাহী আদেশে শান্তি শৃংখলা বজায় রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের লক্ষে প্রতিটি পূজা মন্ডপে নৌবাহিনীর কন্টিনজেন্ট নিয়মিত টহল প্রদানের পাশাপাশি সামগ্রিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় মোংলার দিগরাজ বাজার সার্বজনীন দুর্গা পূজামন্ডপ পরিদর্শনে এসে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ নৌবাহিনীর এ কর্মকর্তা আরো বলেন, নৌবাহিনী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শারদীয় দুর্গাপূজা সবার জন্য শান্তিপূর্ণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে নৌবাহিনী তৎপর রয়েছে।
এছাড়াও নৌবাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়, শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী বরগুনা, ভোলা, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খুলনা, বাগেরহাট ও উপকূলীয় বিভিন্ন অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিরাপত্তা জোরদার করেছে। পূজা চলাকালীন নৌবাহিনী সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল স্থাপন করেছে। পূজামন্ডপসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ও জরুরি প্রয়োজনে বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়েছে, যাতে ধর্মীয় এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করা যায়। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলায় পূজামন্ডপ পরিদর্শনে রিয়ার এডমিরাল জাকির হোসেন

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী

আপডেট সময় :