শিক্ষকতা পেশার কোন অবসর নেই : সেলিমুজ্জামান
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজ–গোপালগঞ্জের কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার
(৪ জুলাই)সকালে সমমনা শিক্ষক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানে শিক্ষকতা পেশার কোন অবসর নেই এ কথা বলেন গোপালগঞ্জ-১আসনের সাংসদ সদস্য সেলিমুজ্জামান(এমপি)।তিনি আরো বলেন আপনারা দীর্ঘ সময় স্কুল,কলেজে চাকুরি করেছেন একটি সময় চাকরির নিদিষ্ট মেয়াদ শেষ হয়েছে।আপনার অবসর দিনগুলি কাটুক কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সাথে এটা আমার প্রত্যাশা।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল,কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।সমমনা শিক্ষক সমাজের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মিয়া,থানা অফিসার ইনচার্জ(তদন্ত)তাজউদ্দীন আহম্মেদ,উপজেলা
বিএনপির সভাপতি গোলাপ মোস্তফা,সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম ও অতিথিদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ সহ প্রমূখ।















