ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক মহিপুর কলোনি গ্রামের রিপনের ছেলে। সে মহিপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেল তিনটার দিকে ওমর ফারুক তার নানা আব্দুল খালেকের বাড়িতে পেয়ারা পাড়তে গাছে ওঠে। গাছের ওপর দিয়ে বিদ্যুতের লাইন যাওয়ায় একপর্যায়ে সে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তারটি আঁকড়ে ঝুলে থাকে।

এ সময় স্থানীয় বাসিন্দা আজিজুল বাঁশের সাহায্যে তাকে তার থেকে নিচে নামান। পরে স্বজনরা দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এরপরও স্বজনরা উন্নত চিকিৎসার আশায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় :