ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

শেরপুরে মিনি কাভার্ডভ্যানসহ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর সদর থানার বারারুল গ্রামের মৃত জামাল খানের ছেলে কাভার্ডভ্যান চালক শরীফ খান (৩৩) এবং চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের ছেলে হেলপার আমির হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিনের তত্ত্বাবধানে এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে কাভার্ডভ্যানটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহনের অভিযোগে ঘটনাস্থল থেকেই গাড়ির চালক শরীফ খান ও হেলপার আমির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানার এসআই বিকাশ চন্দ্র বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহীম আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে মিনি কাভার্ডভ্যানসহ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় :