ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

শ্রমিক অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে: বাণিজ্য সচিব

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৪৯ বার পড়া হয়েছে

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের চাপ ফের বাড়ছে। বাংলাদেশের শ্রম আইনের আরও সংস্কার প্রয়োজন বলে মনে করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ট্রেড ইউনিয়ন করতে শ্রমিকদের মতামতকে গ্রাহ্য করা জরুরি বলেও মতামত তাদের।

রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক দপ্তর ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পোশাক শিল্পের বাইরে যুক্তরাষ্ট্রে অন্য পণ্য রপ্তানি করতে চায়। এ ব্যাপারে ইউএসটিআর প্রতিনিধিরা বলেছেন, এগুলো তাদের দেশের সরকারের সিদ্ধান্তের ব্যাপার।

বাণিজ্য সচিব বলেন, সামনে নির্বাচন হওয়ায় এখন জিএসপি সুবিধার বিষয়ে কতটা কাজ করা যাবে, তা এখনই কিছু বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রমিক অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে: বাণিজ্য সচিব

আপডেট সময় :