শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির আলোচনা সভা
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার নবগঠিত ২৩ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম জোয়ার্দার। তিনি নবগঠিত কমিটির তালিকা ঘোষণা করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এইচ এন কামরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ ফকরুদ্দীন মিজান, সেক্রেটারি মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মতিউর রহমান টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, ডা. খসরুল আলম, অধ্যাপক শিশির কুমার সিকদার, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান, হুমায়ুন কবির, নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান, সাংবাদিক জুয়েল রানা সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি জাকিউল আলম, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন মুন্না, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদ হোসেন, জনসংযোগ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিরাজ শেখ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক অমলেন্দু সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন, শিল্প-সংস্কৃতি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আক্তার হোসেন এবং ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান খোকা।
এছাড়া কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্য পদে আরও ১১ জনকে অন্তর্ভুক্ত করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















