সালন্দর চৌধুরীহাট ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন
সভাপতি সাইফুল, সম্পাদক শরিফুজ্জামান
- আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের সালন্দর চৌধুরীহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ব্যবসায়ী মালিক সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শরিফুজ্জামান বাবুকে নির্বাচিত করা হয়।
গতকাল শনিবার (৯ মে) বিকেলে স্থানীয় চৌধুরীহাট প্রাঙ্গণে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। পরে কমিটির পরিচিতি পর্ব, ব্যবসায়ীদের মিলনমেলা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১২ নং সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলে এলাহী মুকুট চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী। এছাড়াও নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদের জন্য একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শরিফুজ্জামান বাবুকে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি: আলহাজ্ব মোঃ মনসুর আলী ও মোঃ মোর্শেদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: লুৎফর রহমান, সহ-সাধারণ সম্পাদক: আকবর আলী ও মোঃ আব্দুল সামাদ, সাংগঠনিক সম্পাদক: হাফেজ মোঃ ইমরান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আমীন (রুমন), কোষাধ্যক্ষ: মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক: হাফেজ মোঃ রবিউল (মথি), প্রচার সম্পাদক: মোঃ তোফাজ্জল হোসেন (চঞ্চল), ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ গোলাম রব্বানী, ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ আরিফ হোসেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং হাটের সার্বিক উন্নয়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। তারা বলেন, “একে অপরের সহযোগিতায় সুখে-দুঃখে ঝাঁপিয়ে পড়বো।”
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই হাটের যে ঐতিহ্য রয়েছে—হাজী কমরুল হুদা যেভাবে হাটটিকে প্রতিষ্ঠা করেছেন—সেই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে।” তিনি সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। এ সময় কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।














