ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সরিষাবাড়ীতে ত্রানের সেই ব্রিজের দুইপাশে রাস্তা নির্মাণ সম্পন্ন

সরিষাবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের ঘুইঞ্চার চর কুলপাল খালের ওপর ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ব্রিজের দুই পাশে একটু দেরিতে হলেও মাটির রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে। ব্রিজটি নির্মাণের দীর্ঘ দেড় থেকে দুই বছর পর এ সংযোগ সড়ক তৈরি হলো।
সরিষাবাড়ীতে “রাস্তা ছাড়াই এক কোটি চৌদ্দ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ’ শিরোনামে একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরপরই জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের মাননীয় সংসদ মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম (এমপি’র) নির্দেশনায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তাৎক্ষণিক পদক্ষেপে ব্রিজের দুইপাশে রাস্তার কাজটি সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার (২জুলাই) বিকালে কুলপাল ব্রিজে গিয়ে দেখা যায়, ব্রিজটির দুইপাশের জমি থেকে মাটি কেটে এ রাস্তা নির্মাণ করা হয়েছে। ব্রিজটির একপাশে প্রায় ১২/১৩’শ ফিট ও অন্যপাশে ৫/৬’শ ফিট মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে বলে জানা যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানা গেছে, গণমাধ্যমে ব্রিজের সংবাদ প্রকাশ হওয়ায় রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় এমপির নির্দেশনায় নতুন করে এই রাস্তা নির্মাণ করা হয়।
এলাকাবাসী বলছেন, ব্রিজের দুইপাশে রাস্তা হওয়ায় উপজেলার-৪নং আওনা ইউনিয়নের কুলপাল এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে এবং মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ীতে ত্রানের সেই ব্রিজের দুইপাশে রাস্তা নির্মাণ সম্পন্ন

আপডেট সময় :