সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
সাভারে দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা এবং অপহরণ চেষ্টার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। আশুলিয়া থানা প্রেসক্লাব আয়োজিত উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন আশুলিয়া ও সাভারে কর্মরত সাংবাদিকবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার আশুলিয়া (সহকারী ভূমি),এসিল্যন্ড অফিস,এর সামনে বেলা ১০.৩০ টায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তাগণ বলেন, সাভারের সাব-রেজিস্ট্রারের বিভিন্ন দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ২৮ এপ্রিল দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনকে হামলা ও জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন এবং তাঁর সন্ত্রাসী লোকজন।নেক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তাগণ সমালোচনায় আরো বলেন, স্বাধীন সাংবাদিকতা কলুষিত করে সারাদেশে সাম্প্রতিক সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা,হয়রানির ও লাঞ্চিত হওয়ার মত ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েই চলছে।এসব ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।সেই সাথে, সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণসহ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান সাংবাদিক নেতারা। আশুলিয়া থানা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আশুলিয়া থানা প্রেসক্লাব এর সভাপতি মোঃ সাঈম সরকার (স্টাফ রির্পোটার) দৈনিক গণমুক্তি, সহ-সভাপতি ইউনুস দেওয়ান যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক জুয়েল ইসলাম, অর্থ সম্পাদক আশিকুর রহমান, সদস্য সচিব-পিয়াস-আল-মুনসুর এবং মুজাহিদুল ইসলাম পাশা, আবু সিয়াম (দৈনিক গণকন্ঠ),সায়েম ভূইঁয়া-সহ অনেকেই।













