সান্তাহারে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এলাকাবাসীর আবেদন
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকার আওতায়ধীন হেলালিয়া হাট সংলগ্ন রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা দোকান নির্মাণ কাজ বন্ধসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এলাকাবাসি জনৈক বেলঅল হোসেনের বিরুদ্ধে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কাছে প্রায় শতাধিক ব্যক্তি স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবাসির লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের নিকটবর্তি হেলালিয়া হাট সংলগ্ন রেলওয়ের জায়গায় এলাকার জনৈক বেলাল প্রমানিক নামে জনৈক ব্যাক্তি অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করে আসছে। এছাড়া পার্শ্বে মসজিদের মুসল্লিগন ও স্কুল কলেজের ছাত্রীরা যাওয়ার আসার সময় ওই দোকান হতে ইভটিজিং ও অশ্বালীন ইঙ্গিত করে থাকে। গ্রামবাসি তাকে বিভিন্ন ভাবে সতর্ক করা হলে সে আরও উত্তেজিত হয় এবং এক পর্যায়ে প্রামবাসির কোন কথা তোয়াক্কা না করে অবৈধ ভাবে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
ছাতনী সরদার পাড়া গ্রামের বাসিন্দা ও মসজিদের মুসুল্লি দুলাল উদ্দিন, একরামুল হক, মিলন হোসেন জানায়, জনৈক বেলাল হোসেন রেলওয়ে জায়গা অবৈধ ভাবে দখল করে জনৈক বেলাল প্রমানিকের খুটির জোর কোথায় ? পুলিশ প্রশাসন ও এলাকারবাসীর কাহারোও কথায় কর্ণপাত না করে নানা ভাবে অবৈধ কাজ করে আসছে। তারা অবিলম্বে রেলওয়ে জায়গা থেকে অবৈধ দখল করা জায়গা উচ্ছেদ করার দাবী জানান।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তার গোয়েন্দা শাখার ইনচার্জ খায়রুল আলম সাংবাদিকদের বলেন, এলাকাবাসির লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল ফরিদর্শন করে অবৈধ ভাবে দখল করে দোকান ঘর নির্মাণ ও বসবাস করা বিরত থাকার জন্য বলা হয়েছে। বিষয়টি উদ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।














