ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের মিয়ানমারের ৮ নাগরিক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৪১ সংলগ্ন গাছবুনিয়া পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৮ জনকে আটক করে বিজিবির টহল দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করলেও তাদের দেওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে তা ভুয়া বলে নিশ্চিত হয় বিজিবি। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) এবং মংতা নাইং (২০)। তাদের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ডেকবুনিয়া থানার মেদাই ও ওয়াকেং এলাকায় বলে বিজিবি জানিয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, সম্প্রতি মিয়ানমারে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। আটক ব্যক্তিরা তঞ্চঙ্গ্যা (Tongchangya) জনগোষ্ঠীর সদস্য বলে জানা গেছে। তবে তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী আরও তদন্ত করছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খাইরুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের পর তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।”
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “৮ জন মিয়ানমারের নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। তারা কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের মিয়ানমারের ৮ নাগরিক গ্রেপ্তার

আপডেট সময় :