সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
- আপডেট সময় : ৮৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন বইয়ের ঘ্রাণে কোমলমতি শিক্ষার্থীদের উল্লাসে ভরে উঠেছিল রেণু বিদ্যাকানন। সোমবার উপজেলার রেণু বিদ্যাকাননের ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় রেণু বিদ্যাকাননের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক সাইফুল আকন্দের সঞ্চালনায়, ফুল বাদশা মেম্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. আবু রায়হান, মো. রফিকুল ইসলাম ( শিক্ষক), মঞ্জুরুল ইসলাম ( শিক্ষক), ডা. পবিত্র কুমার বর্মণ, মো. জিয়াউর রহমান ( শিক্ষক), মো. হরুন অর রশিদ ( শিক্ষক ও সমাজসেবক), মো. মতিউর রহমান, আঃ করিম ও অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক অন্তর সহ আরও অনেকে।














